২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সংঘর্ষে আহত ২০

পাবনার সুজানগর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

পাবনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম)- পাবনার সুজানগর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ভুরকুলিয়া গ্রামে এ সংঘর্ষের সময় বকন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মাস আগে গরুর ক্ষেত খাওয়া নিয়ে ভাটিকয়া গ্রামের কাদের মাস্টার ও ভুরকুলিয়া গ্রামের মান্নান খাঁর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে পাবনার আদালতে একটি মামলাও আছে। শুক্রবার সকালে দুই গ্রামের গণ্যমান্যরা বিষয়টি মীমাংসার জন্য ভুরকুলিয়া গ্রামে একটি বৈঠক ডাকেন। বৈঠক চলাকালীন এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ফাঁকা গুলি ছোঁড়া হয়, কয়েকটি বাড়িতে ভাংচুর চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে জানান সুজানগর থানার ওসি সহিদ আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে কাদের মাস্টারকে তার লাইসেন্স করা বন্দুকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আহতদের মধ্যে রয়েছেন ওসমান মোল্লা (২৫), হাজেরা খাতুন (৪৫), বাদশা হোসেন (৪০), ডালিম খাতুন (৪২), মঞ্জু খাঁ (৫৪), দুলাল হোসেন (৪০), নাসিমা খাতুন (৪০), হালিম খাঁ (৪০), কালাম হোসেন (৩৫), আমির মিয়া (৪৫), মোস্তফা (৪০), শাকিল (১৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৫ ঘ.