২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

লক্ষ্মীপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

লক্ষ্মীপুর, অক্টোম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখার সময় এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। মৃতরা হলেন ভবানীগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌরসভার মজুপুরের আব্বাস হোসেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষর্শীরা জানান, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চলন্তিকা ক্লাবের উদ্যোগে দক্ষিণ মজুপুর ও ভবানীগঞ্জ চৌরাস্তা মার্চেন্ট কমিটির মধ্যে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলা দেখতে কিছু লোক মাঠের পাশে আল্লারদান মাকের্টের তৃতীয় তলার ছাদে ওঠে। সেখানেই ২২ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। সদর হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের চিকিৎসক শোয়েব আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৫ ঘ.