২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাঙ্কলরির তেল তুলতে গিয়ে মৃত্যু

নারায়ণগঞ্জ সদরে ট্যাঙ্কলরির তলানিতে থাকা তেল সংগ্রহ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে ট্যাঙ্কলরির তলানিতে থাকা তেল সংগ্রহ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আরিফ হোসেন (৩০) মুন্সীগঞ্জ জেলার আব্দুল গফুরের ছেলে। তিনি ট্রাঙ্কলরির চালকের সহকারী হিসাবে কাজ করতেন। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুর মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পঞ্চবটির যমুনা অয়েল ডিপোর সামনের সড়কে ট্যাঙ্কলরির তলানিতে জমে থাকা তেল সংগ্রহ করার জন্য আরিফ লরির ট্যাঙ্কে নামে। অনেকক্ষণ পার হয়ে গেলেও আরিফ ভেতর থেকে বেরিয়ে না আসায় তাকে উদ্ধার করতে নবী হোসেন ও বাদলও ট্যাঙ্কে নামেন। ওসি জানান, পরে স্থানীয় লোকজন রশি দিয়ে টেনে ওই তিন জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আরিফকে মৃত বলে ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৪৬ ঘ.