২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার আহ্বান মন্ত্রীর

ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধকরণের চলমান প্রক্রিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধকরণের চলমান প্রক্রিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী গত এক সপ্তাহ ইতালি সফরকালে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। খন্দকার মোশাররফের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এজন্য গত ৭ অক্টোবর ইতালি সফরে যায়। সফর শেষে প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ঢাকা ফিরেছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এ বৈধকরণ প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের সর্বাত্মক সহযোগিতা দিতে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও এ সময় তিনি ইতালিতে কর্মরত বাংলাদেশিদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন তিনি। তিন সদস্যের এ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সুলতানা লায়লা হোসেনও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৫৬ ঘ.