২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ফেনসিডিলসহ ২ মাদক পাচারকারী আটক

জামালপুরে সানন্দবাড়ি সীমান্তে ৮৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

জামালপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে সানন্দবাড়ি সীমান্তে ৮৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর নাহিদুজ্জামান। মঙ্গলবার রাতে সানন্দাবাড়ির মকির চরের আকাব্বর আলীর স্ত্রী মরজিনা খাতুন (৩০) ও আনোয়ার হোসেনের ছেলে লাল মিয়া (৩২) আটক হন। মেজর নাহিদুজ্জামান জানান, মরজিনা ও লাল দীর্ঘদিন থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এমএইচপি/১৪২৬ ঘ.