২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ভাঙন: মাওয়ায় একটি ফেরিঘাট বন্ধ

পদ্মার আকস্মিক ভাঙনে মাওয়ায় ২ নম্বর ফেরিঘাট মঙ্গলবার সকালে বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার আকস্মিক ভাঙনে মাওয়ায় ২ নম্বর ফেরিঘাট মঙ্গলবার সকালে বন্ধ হয়ে গেছে। সকাল সাড়ে ১০টায় এই ফেরিঘাট বন্ধ করার পর শুধু ১ ও ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে। ভাঙনে ঘাটের পাশে সাতটি দোকান পদ্মায় তলিয়ে গেছে। এতে আতঙ্কিত অনেকই তাদের দোকানপাট সরিয়ে নিচ্ছে। পারাপার কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ পড়েছে নানা বিড়ম্বনায়। বাড়ছে যানজট। মাওয়ার অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহাকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুত্বপূর্ণ এই ঘাটটি বন্ধ হওয়ায় সমস্যা প্রকট হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ঘাটটি নতুন করে চালুর কোনো প্রক্রিয়া শুরু হয়নি। “তবে বিআইডব্লিউটিএ ২ নম্বর ঘাটটি কোথাও সরিয়ে নেয়া যায় কিনা পর্যবেক্ষণ করছে,” বলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে দুইটি হোটেল, তিনটি চায়ের দোকান ও দুইটি সেলুন পদ্মায় তলিয়ে গেছে। লৌহজং উপজেরা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরেই পদ্মায় ভাঙন চলছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.