২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৩টি কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া মজুরিসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের ৩টি পোশাক কারখানার শ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া মজুরিসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের ৩টি পোশাক কারখানার শ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকালে চাষাঢ়ায় শ্রম অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয় বলে জানিয়েছেন শ্রম অধিদপ্তরের কল কারখানা ও প্রতিষ্ঠান সমূহের পরিদর্শক জাকির হোসেন। জাকির সাংবাদকিদের জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পোশাক কারখানা মোল্লা গার্মেন্টসের ১৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। “মঙ্গলবার মালিকপক্ষের প্রতিনিধিদের আসার কথা থাকলেও তারা আসেননি।” দুই মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে বিক্ষোভ করেছে শহরের বঙ্গবন্ধু সড়কের মনোয়ারা গার্মেন্টসের ৫০ শ্রমিক। ৮ ঘণ্টা কর্মদিবসসহ ১৯ দফা দাবি জানিয়েছে বিক্ষোভ করেছে শহরের টানবাজার এলাকার সোয়েটার কারখানা ‘অরপ্যাট সোয়েটার’ এর শ্রমিকরা। মনোয়ারা গার্মেন্টস ও অরপ্যাট সোয়েটারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১০ ঘ.