২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটিতে ‘কামাল-রহিম’ প্যানেল জয়ী

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদে কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম হাওলাদার বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 05:14 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদে কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম হাওলাদার বিজয়ী হয়েছেন। নিউ ইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলিনে দুটি কেন্দ্রে রোববার ভোটগ্রহণ হয়। ১৯টি পদের জন্য দুটি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে অংশ নেন। ভোট দেন ৫ হাজার ২৯৩ জন ভোটার। নির্বাচনের ফলাফলে দেখা যায়, কামাল-রহিম প্যানেল ১৮টি পদেই বিজয়ী হয়েছে। নির্বাহী সদস্যের একটি পদে জাহাঙ্গীর-রফিক প্যানেলের ফারহানা চৌধুরী জয়ী হন। কামাল আহমেদ ১৮৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী এস এম জাহাঙ্গীর পেয়েছেন ১৫৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম হাওলাদার ১৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ১৪১৭ ভোট। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নূরল হক। কমিশনের অন্য সদস্যরা ছিলেন মোহাম্মদ হেলালউদ্দিন, মফিজুর রহমান, আজিমুর রহমান বোরহান ও মোহাম্মদ শাহ আলম। নিউ ইয়র্ক অঞ্চলের বাংলাদেশিদের সর্বজনীন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন দুই বছর পর পর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১১ ঘ.