কুমিল্লা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেন্সিডিল বহনের দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।
সোমবার বিশেষ দায়রা জজ মো. আবুল হোসেন বেপারী এ রায় দেন।
দণ্ডিতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের হরেকৃষ্ণ চন্দ্র দাস (পলাতক) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু তাহের।
কুমিল্লার বিশেষ দায়রা জজ আদালতের পিপি মহিউদ্দিন আলম বলেন, ২০০৯ সালের ২৩ জুন ৫০ বোতল ফেনসিডিলসহ দণ্ডিতদের আটক করা হয়।
এ ব্যাপারে মেঘনা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ছালাউদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন, বলেন পিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮২০ ঘ.
bdnews24