২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভটভটির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভটভটির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার সাড়ে ৫টার দিকে কানসাট-ভোলাহাট সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইউব আলী (৯২) জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, রাস্তা পারাপারের সময় একটি ভটভটি আইউবকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩২ ঘ.