২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

নগরীতে সড়ক দুর্ঘটনায় তৈরি পোশাক কারাখানার এক কর্মী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে সড়ক দুর্ঘটনায় তৈরি পোশাক কারাখানার এক কর্মী নিহত হয়েছে। নিহত প্রিয়াংকা দাশ (২০) খাগড়াছড়ি জেলার স্বনির্ভর গ্রামের বাসিন্দা প্রদীপ দাশের মেয়ে। তিনি চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডর একটি পোশাক কারখানায় কাজ করতেন। সোমবার সকাল সোয়া সাতটায় বন্দর থানাধীন সি-ম্যান্স হোস্টেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার উপ-পরিদর্শক তৈয়ব আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পারাপারের সময় পতেঙ্গামুখী একটি রাইডার (যাত্রীবাহী যান) প্রিয়াংকাকে ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়িরর নায়েক জয়নাল আবেদীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১১৩০ ঘ.