২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার অপহৃত যুবক বাগেরহাটে উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত এক গার্মেন্টসকর্মীকে বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

বাগেরহাট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়া থেকে অপহৃত এক গার্মেন্টসকর্মীকে বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা শহরের হরিণখানা থেকে মো. স্বাধীনকে (২০) উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সন্দেহে হরিনখানা এলাকার আব্দুল কুদ্দুস শরীফের ছেলে হোসাইন শরীফ (২৩) ও আব্দুল হাকিমের ছেলে রতন শেখকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়া থেকে অপহরণের পর স্বাধীনের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে পুলিশ জানিয়েছে। বাগেরহাট মডেল থানার এসআই আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের পরামর্শ মতে স্বাধীনের বড় ভাই ইয়াছিন আলী অপহরণকারীদের মুক্তিপণের দুইলাখ টাকা নিতে বাগেরহাটের একটি কুরিয়ার সার্ভিসে আসতে বলেন। টাকা নিতে এলে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ দুই অপহরণকারীকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হরিণখানার একটি বাগান থেকে স্বাধীনকে উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় স্বাধীনের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন। স্বাধীন জানান, গত ৪ সেপ্টেম্বর রাতে তার পূর্ব পরিচিত রতন শেখ মেয়ে দেখানোর কথা বলে তাকে বাগেরহাট নিয়ে আসে। পরে সেখানে আটক রেখে পরিবারের কাছে ফোনে দুই লাখ মুক্তিপণ দাবি করে। স্বাধীন ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মো. আব্দুর রহিমের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১০ ঘ.