কক্সবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কক্সবাজারের একটি আদালত।
রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ওবাইদা এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী সাঈদ হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দ¤পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন মাহফুজর রহমান।
এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী ‘বাচাল’ বলে মন্তব্য করেন।
এ বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে দাবি করে গত ২৮ জুন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কক্সবাজার জেলা সভাপতি ইকবাল হোসাইন মামলাটি দায়ের করেন।
১০ কোটি টাকা মূল্যমানের এ মামলায় মাহফুজুর রহমানকে রোববার (৭ অক্টোবর) সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24