২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি, আটক ২

ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেখার অভিযোগে রোববার পাবনার সুজানগরে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

পাবনা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেখার অভিযোগে রোববার পাবনার সুজানগরে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন সুজানগর পৌরসভার গোকুলপুর গ্রামের তোরাব আলী খানের ছেলে নাজমুল হাসান সৈকত (২২) এবং হালদারপাড়ার মন্টু কর্মকারের ছেলে শুভ কর্মকার (২০)। সৈকত পৌর বাজারের জাহাঙ্গীর মার্কেটের বিরহ কম্পিউটার চেম্বারের মালিক। সুজানগর থানার ওসি সৈয়দ সহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুভ কর্মকার তার মোবাইল ফোন সেট থেকে প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি বিরহ কম্পিউটার চেম্বারের কম্পিউটারে নিয়ে দেখছিলেন। এ সময় তাকে সহায়তা করেন সৈকত। আশপাশের লোকজন বিষয়টি দেখে সুজানগর থানায় খবর দিলে পুলিশ ওই কম্পিউটারসহ শুভ ও সৈকতকে আটক করে। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.