২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

নওগাঁর মান্দা উপজেলায় বাসের ধাক্কায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

নওগাঁ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় বাসের ধাক্কায় এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার দুপুরে নওগাঁ-রাজশাহী সড়কে সাতবাড়িয়া চেয়ারম্যানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত আব্দুল্লাহ আল-মামুন (২৬) মান্দা উপজেলা কৃষি দপ্তরের অধীনে গনেশপুর ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার আশরাফ আলী মাস্টারের ছেলে। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের বলেন, দুপুর ১২টার দিকে মামুন গনেশপুর কার্যালয় থেকে মোটরসাইকেলে উপজেলা সদরে আসছিছেন। চেয়ারম্যানের মোড়ে নওগাঁগামী আশা এন্টারপ্রাইজ নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মামুন গুরুতর আহত হন। উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪০ ঘ.