চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিআরটিসি এলাকার ফল মার্কেট থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ওই মার্কেটের দোতলার সিঁড়ির পাশ থেকে আনুমানিক ১৩ বছরের ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সিঁড়ি থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।
এসআই বলেন, প্রাথমিক তদন্তে দেখা যায় শুক্রবার রাতে পাশবিক নির্যাতনে কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২৩০৬ ঘ.
bdnews24