ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সা¤প্রদায়িক সন্ত্রাসের সুবিধাভোগী কারা, তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া।
শনিবার হোটেল রূপসী বাংলায় এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রামুর ঘটনায় সুবিধাভোগী কারা, তা আমাদের বের করতে হবে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।
মন্ত্রী বলেন, “রামুতে হামলা দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর যোগসাজশে হতে পারে। দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্র এই অঞ্চলটাকে হট বেডে রূপান্তরিত করতে চায়, তারাই এ কাজ করেছে।”
রামুতে বৌদ্ধদের ওপর হামলা ঠেকাতে প্রশাসনের গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
“কাউকে রেহাই দেয়া হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া আছে,” বলেন দীলিপ বড়–য়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৫৫ ঘ.
bdnews24