২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালিতে দুর্ঘটনায় মোটসাইকেল আরোহী নিহত

রাজধানীর মহাখালির সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালির সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নারী মারা গেছেন। নিহতের নাম জেসমিন সুলতানা (৪৫)। আহত মোটরসাইকেল চালক এরফান আহমেদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনানী থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেতু ভবনের সামনে গিয়ে একজন নারীর মৃতদেহ এবং একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। পুলিশ যাওয়ার আগেই চালককে আহত অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে মহাখালি মেট্রোপলিটন হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওসি জানান, খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজন ছুটে আসেন। তাদের কাছ থেকে জানা যায় জেসমিন আজিমপুর পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করতেন। আহত এরফান আশংকামুক্ত হলেও ডাক্তারদের পরামর্শে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/২৩৩২ ঘ.