২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতাউস সামাদের আত্মার শান্তিতে দোয়া

সাংবাদিক আতাউস সামাদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার রাজধানীর বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক আতাউস সামাদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার রাজধানীর বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দৈনিক আমার দেশের এই উপদেষ্টা সম্পাদক। ’৮০ এর দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় বন্তুনিষ্ঠ সংবাদ পেতে বিবিসিতে এই সাংবাদিকের কণ্ঠ শোনার অপেক্ষায় থাকত দেশবাসী। শুক্রবার বাদ জুমা ধানম-ির ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদ ছাড়াও বাদ আছর নয়া পল্টন জামে মসজিদ ও গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সভাপতি অধ্যাপক ডা. একে এম আজিজুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, আতাউস সামাদের ভাই সাংবাদিক আতিকুস সামাদ, ছেলে আশেকুস সামাদ, ভাগ্নে নাফিস আহমেদ প্রমুখ। মৃত্যুর আগ পর্যন্ত আতাউস সামাদ ছিলেন আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক। এছাড়া তিনি সাপ্তাহিক ‘এখন’ এর সম্পাদক ছিলেন। বেসরকারি টেলিভিশন এনটিভি’র নির্বাহী প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউস সামাদের ভাগ্নে আইনজীবী আনিসুল হক, দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ভাতিজা আরশাদ উস সামাদ প্রমুখ। প্রয়াত এই সাংবাদিকের আত্মার শান্তি কামনায় মালিবাগ শাহী মসজিদে কোরআন খতম, দোয়া মহফিলও হাফেজদের নৈশভোজ করানো হয়। এদিন বাদ জুম্মা নয়াটোলা মাদ্রাসাতেও অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২০৪১ ঘ.