ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনায় নিহত মো. আব্বাসের (৩০) বাড়ি ভোলা জেলায়।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্বাস মগবাজারের গাবতলার বাসা থেকে বের হয়ে ওয়ারলেসগেট যাচ্ছিলেন। রেলক্রসিংয়ে পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
“ওই সময় আব্বাস মোবাইল ফোনে কথা বলছিলো বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়।”
আব্বাস মগবাজার ওয়ারলেসগেট এলাকায় একজনের গাড়ি চালাতো বলে তিনি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৫৫৭ ঘ.
bdnews24