জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের দুদিনব্যাপী সম্মেলন বুধবার শেষ হয়েছে।
সম্মেলনে জাহিদুল ইসলাম জিন্নাহকে সভাপতি ও জাবির হোসেনকে সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হয় প্রগতিশীল এ ছাত্র সংগঠনটির নতুন নেতৃত্বকে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তর চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাসান তারেক। উদ্বোধন অধিবেশনে আরো বক্তব্য দেন অধ্যাপক নাসিম আখতার হোসাইন, ছাত্রনেতা সৌমিত চন্দ জয়দ্বীপ প্রমুখ। পরে নীল পতাকার একটি সুসজ্জিত শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নবনির্বাচিত কমিটির সম্পাদকমণ্ডলীর নেতারা হলেন- সহ-সভাপতি তন্ময় ধর, যুগ্ম-সম্পাদক মং সিং হাই মারমা, সাংগঠনিক সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম অরণ্য, শিক্ষা সম্পাদক সুদীপ কুমার ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল হাসান আদনান, দপ্তর সম্পাদক সুজাউদ্দৌলা, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক আজাদ লিখন, প্রচার সম্পাদক আজরা মির্জা কেয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে আবু সায়েম জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১০ ঘ.
bdnews24