২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জনযুদ্ধের আঞ্চলিক নেতা গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী থেকে চরমপন্থি নেতা শুকলাল হোসেনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

মেহেরপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী থেকে চরমপন্থি নেতা শুকলাল হোসেনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার মধ্যরাতে গাংনী উপজেলার আমতৈল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে অস্ত্র ও গুলিসহ পুলিশে সোপর্দ করে র‌্যাব। গ্রেপ্তারকৃত শুকলাল হোসেন গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ফরজ আলীর ছেলে। চরমপন্থি জনযুদ্ধের আঞ্চলিক নেতা ছিলেন তিনি। র‌্যাব-৬ মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আমতৈল গ্রাম থেকে গুকলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে দুইটি রিভালবার, একটি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) জানান, শুকলালের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্রসহ বিভিন্ন মামলা আছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতে নিয়ে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৩২১ ঘ.