ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আযহায় সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
বুধবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঈদে সড়কপথে মানুষের বাড়ি ফেরা নির্বিঘœ করার লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় তিনি এ প্রস্তব দেন।
ঈদের ছুটি বেশি থাকলে যানজটসহ বিভিন্ন সমস্যা কম হয় উল্লেখ করে আইজিপি বলেন, ঈদের ছুটি কমপক্ষে পাঁচ দিন থাকলে মানুষের যাত্রা নির্বিঘœ হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু আইজিপির বক্তব্যকে সমর্থন করে বলেন, “প্রয়োজনে শনিবার কাজ করে ঈদের ছুটি পাঁচ দিন করা যেতে পারে।”
“ঈদের আগের শনিবারগুলোতে আমরা কাজ করে ঈদের ছুটি বাড়িয়ে নিতে পারি। এতে ঘরমুখী জনগণের ভোগান্তি অনেক কম হবে,” যোগ করেন টুকু।
নৌমন্ত্রী শাহাজান খানও ঈদের ছুটি পাঁচ দিন করার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, গত রোজার ঈদের ছুটি বেশি থাকায় মানুষকে ভোগান্তিতে পড়তে হয়নি।
পরে সভাপতির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আজ (বুধবার) ক্যাবিনেটে বিষয়টি উত্থাপন করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা বলা যাচ্ছে না।”
সাধারণত ঈদের আগে ও পরে একদিন করে মোট তিন দিন ঈদে সরকারি ছুটি নির্ধারিত হয়।
সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার বিভাগ ও সড়ক বিভাগের সচিব, র্যাব মহাপরিচালক, যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা, ঢাকার পাশ্ববর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/২১২৭ ঘ.
bdnews24