ভোলা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ মাছ ধরার অভিযোগে ভোলায় ২৮ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তজুমদ্দিন থানার ওসি মাহাবুবুর রহমান, লালমোহন থানার ওসি মিজানুর রহমান ও মনপুরা থানার ওসি নরেশ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে রয়েছেন তজুমদ্দিনের ১২ জন, লালমোহনের ১২ জন ও মনপুরা উপজেলার ৪ জন।
আটককৃতদের বিকালে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
ইলিশ সম্পদ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও বহন নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৮ ঘ.
bdnews24