২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝ পদ্মায় দু’ফেরির মুখোমুখি সংঘর্ষ

মাওয়া থেকে কাওড়াকান্দিগামী দুইটি ফেরির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া থেকে কাওড়াকান্দিগামী দুইটি ফেরির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তবে বর্তমান ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে। মঙ্গলবার রাতে কাওড়াকান্দিগামী রো রো ফেরি শাহ মখদুমের সঙ্গে মাওয়াগামী কে টাইপ ফেরি কেতকীর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কেতকীর ডানদিকের সামনের অংশ দেবে গেছে। ফলে ফেরিটি গন্তব্যে না গিয়ে কাওড়াকান্দি পিরে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি’র মাওয়ার ম্যানেজার সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়া ঘাট থেকে ছয় কিলোমিটার দূরে লৌহজং টার্নিং পয়েন্টে একটি ড্রেজারকে সাইড দিতে গিয়ে এ সংঘর্ষ হয়। কেতকী মাওয়া পৌঁছাতে না পেরে কাওড়াকান্দি ফিরে গেছে। তবে শাহ মখদুমের কোনো ক্ষতি হয়নি। গত সোমবার রা রো ফেরি শাহ্ মখদুমে আগুন লাগার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.