নোয়াখালী, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আবুল খায়ের মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পরিবারের বরাত দিয়ে জেএসডি নেতারা জানান।
প্রয়াত আবুল খায়ের (৬৫) জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি এবং নোয়াখালী জেলা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান।
জেলা জেএসডি সাধারণ সম্পাদক কাউসার নিয়াজী বলেন, বুকে ব্যথা অনুভব করলে আবুল খায়েরকে দুপুর ২টায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌমুহনী পৌরসভার গণিপুরের বাড়িতে আবুল খায়েরের লাশ নেয়া হলে শোকার্ত মানুষ ভিড় করে তাকে শেষবারের মতো একবার দেখে নিতে।
তার মৃত্যুতে জেএসডি সভাপতি আসম আবদুর রব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সলিম উল্লাহ, জেলা জেএসপির সাধারণ সম্পাদক কাউসার নিয়াজী, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সদস্য আবু নাছের মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৪ ঘ.
bdnews24