২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গৃহকর্মীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ নিহত সোনালী খাতুনের লাশ উদ্ধার করে। সে জীবননগর উপজেলার ছমির উদ্দিনের মেয়ে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, পোস্ট অফিস পাড়ার আকরাম হোসেনের বাড়ির গৃহকর্মী ছিল সোনালী। এলাকাবাসীর কাছে খবর পেয়ে সোমবার রাত নয়টায় পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোনালীর লাশ উদ্ধার করে। “এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনই বলা যাচ্ছে না।” প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৪২৮ ঘ.