চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর থেকে ভারত বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।
এর ফলে বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি কমে আসবে বলে মনে করেন তিনি।
সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলমের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় পঙ্কজ শরণ বলেন, “আগামী বছর থেকে ভারত বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। তাতে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি কমে আসবে।”
সোমববার সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ও ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে উৎপাদিত রাবারকে প্রক্রিয়াজাত করে দ্রব্য সামগ্রী তৈরি করলে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়ন হবে জানান হাই কমিশনার।
তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স¤প্রসারণ এবং দু’দেশের মালামাল পরিবহনে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, ভারতের হলদিয়া বন্দর, বিশাখাপট্টনম, পারাদ্বীপ বন্দরকে দ্বিপক্ষীয়ভাবে ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে।”
এ সময় মনজুর আলম বলেন, “দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও ভারতের ত্রিপুরাসংলগ্ন এলাকায় একটি অঞ্চলে শিল্প-বাণিজ্য জোন গড়ে তোলা হলে অর্থনৈতিকভাবে দুই দেশ উপকৃত হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/এসইউ/২৩৩৪ ঘ.
bdnews24