২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি

কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু মন্দির, ঘরবাড়িতে হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু মন্দির, ঘরবাড়িতে হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, প্রিপ ট্রাস্ট’র নির্বাহী পরিচালক এরোমা দত্ত, এডাব’র সভাপতি রোকেয়া কবীর, এফএনবি’র সভাপতি তাজুল ইসলাম, এ্যাকশন এইড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, “ধর্মীয় স্থাপনা ও সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নগ্ন আক্রমণের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সা¤প্রদায়িক স¤প্রীতি ও ধর্ম-জাতি নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশে এ জাতীয় উগ্রপন্থী গোষ্ঠীর নারকীয় আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।” এতে আরো বলা হয়, “সরকারি-বেসরকারিসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে ঘটনাগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বিবেচিত হওয়ায় আমরা আরো বেশি উদ্বিগ্ন। এ হামলা শুধু বৌদ্ধ স¤প্রদায়ের ওপরই নয়, বাংলাদেশের আত্মপরিচয়ের ওপর অগ্রহণযোগ্য চ্যালেঞ্জ।” নিরপেক্ষ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘটনায় যথাযথ দায়িত্ব পালন না করে থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অপরিহার্য। বৌদ্ধ পল্লীতে হামলায় ক্ষতিগ্রস্ত ও আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণসহ ধ্বংসপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবিলম্বে পরিপূর্ণ পুনঃস্থাপন ও নির্মাণের যাবতীয় ব্যয়ভার সরকারিভাবে নির্বাহের দাবিও জানানো হয় ওই বিবৃতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২৩১ ঘ.