২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ শুক্রবার

কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু মন্দির এবং ঘরবাড়িতে হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে শুক্রবার বিক্ষোভ-সমাবেশ করবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

লাবলু আনসার নিউইয়র্ক প্রতিনিধি নিউইয়র্ক, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু মন্দির এবং ঘরবাড়িতে হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে শুক্রবার বিক্ষোভ-সমাবেশ করবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখা। এছাড়া ওই দিন কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করবে পরিসদের বহির্বিশ্ব শাখা। এছাড়া প্রতিদিনই সংগঠনটি আন্তর্জাতিক মানবধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনাবলী অবহিত করবে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্য পরিষদ সভাপতি রতন বড়––য়াসহ নেতৃবৃন্দ সাক্ষাত করেন। ওই সময় তারা বৌদ্ধ স¤প্রদায়ের উপর এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান। তাদের উপস্থিতিতেই প্রধানমন্ত্রী কক্সবাজারের ওইসব এলাকায় নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একইদিন সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনেও এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, কোরআনকে অবমাননার যে তথ্য ফেইসবুকে বিতরণ করা হয়েছে, সেটি কোত্থেকে কে ছড়িয়েছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। বাংলাদেশের ধর্মীয় স¤প্রীতি বিনষ্টের এহেন ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকুক তাদেরকে ছাড় দেয়া হবে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রতন বড়–য়া ও আন্তর্জাতিক সমন্বয়কারী শিতাংশু গুহ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়ায় প্রবাসী ধর্মীয় সংখ্যালঘুরা টেলিফোন করে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। শিতাংশ গুহ জানান, বৌদ্ধ স¤প্রদায়ের পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, একইসঙ্গে বিশ্বের অন্যান্য স্থানেও এ কর্মসূচি পালিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৫৬ ঘ.