২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বাস চাপায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

নড়াইল পৌর এলাকায় বাস চাপায় এক সোমবার দুপুরে গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার শিশুকন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নড়াইল, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল পৌর এলাকায় বাস চাপায় এক সোমবার দুপুরে গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার শিশুকন্যা। বউবাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত হিরা বেগম (৩০) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কোমরুকরি গ্রামের নাছির শেখের স্ত্রী। আহত শিশুকে (৬) নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নড়াইল-যশোর সড়কে হিরা বেগম মেয়েকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হিরা বেগম নিহত হন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৬ ঘ.