২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি আইনজীবীদের

কক্সবাজারের রামু, উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ আইনজীবীরা ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ আইনজীবীরা ঐক্য পরিষদ। সোমবার জজকোর্ট প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার হামলাকারীদের গ্রেপ্তার না করলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প সারা দেশে ছড়িয়ে পড়বে। সরকার যদি এই ধর্মান্ধ শক্তিকে অঙ্কুরেই বিনাশ না করে তবে সারা দেশের ঘরে ঘরে আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন ঐক্য পরিষদের নেতারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের নেতা তাপস পাল, কিশোর ম-ল, বোরহান উদ্দিন আহমেদ, পৃথ্বিশ হালদার, অনুবর্মণ সৌরভ, সুশান্ত বসু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৭৫১ ঘ.