২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ব্যাটারি ও সিএনজি চালিত অবৈধ অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধসহ ৬ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ব্যাটারি ও সিএনজি চালিত অবৈধ অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধসহ ৬ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক যৌথ সংগ্রাম পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যহত থাকবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহাসড়কে ওইসব অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানায় ধর্মঘটীরা। ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কসহ ব্রাহ্মণবাড়িয়ার ৮টি আঞ্চলিক রুটে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৫১৮ ঘ.