২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের রানীনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রানীনগর গ্রামের আকতার হোসেন ওরফে তোতা মাস্টার (৪৫), একই গ্রামের হায়দার (৩৫) ও এরশাদ আলী (২৪)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, সলঙ্গার বোয়ালিয়া বাজার থেকে একটি যাত্রীবাহী ভ্যান রানীনগরে যাওয়ার পথে পেছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ছয় আরোহী গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনজন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমডি/১৫১৫ ঘ.