২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের নয়টি কঙ্কালসহ গ্রেপ্তার ৫

অবৈধ পথে ভারত থেকে আনার সময় মানুষের নয়টি কঙ্কালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

রাজশাহী, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ পথে ভারত থেকে আনার সময় মানুষের নয়টি কঙ্কালসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে রাজশাহীর চরমাজারদিয়ার সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডোম দিপন ও তপনসহ জয়নাব, রাজন, লালচাঁদ। বাকিদের পেশা জানা যায়নি র‌্যাব-৫ এর সহকারী পরিচালক লে. বিএম নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চোরাকারবারীদের ভারত থেকে রাজশাহীতে কঙ্কাল আনার গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২টি বস্তায় ভরা মানুষের ৯টি কঙ্কালসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ডোম দিপন জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার কাজে ব্যবহৃত হয় বলে এই কঙ্কালগুলো এখানে আনা হচ্ছিল। গ্রেপ্তারকৃতদের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪৪ ঘ.