২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ডা. বাকি হত্যা: আরেকজন আটক

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসৎ বাকি মির্জা হত্যা মামলায় আরেকজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসৎ বাকি মির্জা হত্যা মামলায় আরেকজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে আটক আনোয়ার হোসেন কিরণ (৩৫) সিরাজগঞ্জ সদরের খাগা গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে। এ মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছিলেন নিহতের সম্পর্কীয় বোন ওয়াসীমা ওরফে এশা, তার স্বামী রুহুল আমিন বাবু ও জাকারিয়া মাসুদ। এরমধ্যে এশা ও বাবু আটক এবং জাকারিয়া মাসুদ হাইকোর্টের জামিনে আছেন। শুক্রবার সকাল ১১টায় আনোয়ার হোসেন কিরণকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়কের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র‌্যাব-১২ এর সহকারী পরিচালক চপল কান্তি রায় বলেন, র‌্যাব-৪ তাকে আটক করে র‌্যাব-১২ এর কাছে হস্তান্তর করেছে। ২০১১ সালের ১৬ এপ্রিল সিরাজগঞ্জ ডা. বাকি মির্জাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি ডরমেটরিতে নিজ কক্ষে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পরই বাকি মির্জার সর্ম্পকীয় বোন ওয়াসীমা ওরফে এশাকে গ্রেপ্তার করা হয়। তারপর তার স্বামী রুহুল আমিন বাবু ও জাকারিয়া মাসুদকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমিন বাবু ও জাকারিয়া মাসুদের আদালতের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ার হোসেন কিরণের সম্পৃক্ততার কথা জানা যায়। এরপর থেকে কিরণ পলাতক ছিলেন। এ হত্যাকা-ের পর নিহতের ভাই আব্দুল লতিফ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২৪ ঘ.