ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সংসদ ভবনের পাশে খামারবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম মো. দুলাল হোসেন (৪০)।
শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় খামারবাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় লাব্বাইক পরিবহনের একটি বাস দুলালকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
চালক ইমাম হোসেনকে বাসসহ আটক করা হয়েছে বলে তিনি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭৪০ ঘ.
bdnews24