গাজীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক মুসল্লি।
তার নাম মো. আফজাল হোসেন (৭৫), বাড়ি সুনামগঞ্জে।
বিশ্ব ইজতেমায় লাশের মাসলাহাল জামাতের আমীর মো. আদম আলী জানান, শুক্রবার ভোরে ইজতেমা মাঠে মুসল্লিদের থাকার নির্ধারিত খিত্তায় মারা যান আফজাল।
তার মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা হৃদরোগের কথা বলেছেন বলে আদম আলী জানান।
শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামায়াতের এই বিশ্ব সম্মেলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৫০ ঘ.
bdnews24