২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৩

গাজীপুরে এক কেজি হেরোইনসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

গাজীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক কেজি হেরোইনসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিতে সদরের মালেকের বাড়ি এলাকা থেকে নুরুল ইসলাম, মনিরুল ইসলাম ও আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল হোসেন জানান, মালেকের বাড়ি এলাকার শরীফপুর সড়কের পাশে স্থানীয় হাজী মো. সোলায়মানের বাড়িতে ভাড়া থাকতেন মনিরুল ইসলাম। রাতে সেখানে অভিযান চালিয়ে মনিরুলসহ তার অপর দু’সঙ্গীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘর থেকে উদ্ধার করা হয় এক কেজি ওজনের হেরোইনের প্যাকেট। উদ্ধারকৃত হেরোইন থাইল্যান্ডের তৈরি এবং এর মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২১৫ ঘ.