২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্পিরিট পানে ২ জনের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় স্পিরিট পানে দুই জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 05:09 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

গাইবান্ধা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় স্পিরিট পানে দুই জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার দারিয়াপুর বাজারে বিষাক্ত স্পিরিট পান করে বুধবার বিকালে বালাহাটা গ্রামের আমিনুল ইসলাম (৩৫) এবং বৃহস্পতিবার দুপুরে মীরের বাগান গ্রামের শফিকুল ইসলাম (৩২) মারা যান বলে স্থানীয়রা জানায়। এ ঘটনার পর থেকে দারিয়াপুর বাজারের মাদক বিক্রেতা ফিরোজ মিয়া ও আমিনুল ইসলাম পলাতক রয়েছে। ঘাঘোয়া ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে দারিয়াপুর বাজারে আমিনুল ও ফিরোজ মিয়ার কাছ থেকে বেশ কয়েকজন ব্যক্তি রেকটিফাইট স্পিরিট কিনে পান করেন। পরে আমিনুর ও শফিকুলসহ কমপক্ষে ১৭ জন অসুস্থ হয়ে পড়েন । “তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গত বুধবার বিকালে আমিনুর এবং বৃহস্পতিবার দুপুরে শফিকুল মারা যান,” বলেন তিনি। গাইবান্ধা জেলা পুলিশ সুপার বাসুদেব বনিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর গত বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবীদের একাধিক আড্ডাখানা ভেঙে দেওয়া হয়েছে। কাউকে গ্রেপ্তার করা না হলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/২৩০৪ ঘ.