২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসচাপায় এসআই নিহত

সোনারগাঁওয়ে বাসচাপায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনারগাঁওয়ে বাসচাপায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রিপন দাস (২৭) নামে ওই এসআই নারায়ণগঞ্জ আদালতে কর্মরত ছিলেন। সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদালতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় পিছন থেকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিপন মারা যায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর লোকজন চালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৪৮ ঘ.