২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ সাংবাদিক ফোরাম: কামরুল-হাফিজ পুনর্নির্বাচিত

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম চৌধুরী ও হাসান হাফিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম চৌধুরী ও হাসান হাফিজ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কার্যালয়ে এ নির্বাচন হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে চেয়ারম্যান পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আমার দেশের ফিচার সম্পাদক হাসান হাফিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে বদিউল আলম (নিউজ টুডে), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল হুদা (নিউ এইজ) এবং কোষাধ্যক্ষ পদে অরুণ কর্মকার (প্রথম আলো) নির্বাচিত হয়েছেন। ১৫ সদস্যের এ কমিটির নির্বাহী সদস্যরা হলেন- আবদুল জলিল ভূঁইয়া (ডেইলি স্টার), সাইফুল আলম (যুগান্তর), আশীষ-উর-রহমান শুভ (প্রথম আলো), মৃণালকৃষ্ণ রায় (বাসস), অদিতি রহমান (সমকাল), আজিজুর রহীম পিউ (সকালের খবর), আবদুল্লাহ আল ফারুক (কালের কণ্ঠ), কাদের গণি চৌধুরী (আমার দেশ), জামালউদ্দীন (ইত্তেফাক) এবং কাজী শাহ্নাজ (ফ্রিল্যান্স)। মুস্তাফিজুর রহমান এ নির্বাচন পরিচালনা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরিবেশ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন ১৯৮৩ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৫৩ ঘ.