২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের উপসচিব আবুল হোসেন মারা গেছেন

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. আবুল হোসেন (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. আবুল হোসেন (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট মারা গেছেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, সোমবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আবুল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। আবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমান শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানাজা শেষে জাতীয় সংসদের স্পিকার ও চীফ হুইপ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকালে আবুল হোসেনকে তার গ্রামের বাড়ি মাদারীপুরের লেকেরপাড় গোরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৯৫০ ঘ.