২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে আটক ৪

ছিনতাইকারী সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চারজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চারজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় রোববার রাতে আটক হয়েছেন ইউসুফ আলী, কামরুল, মালু ও আবীর। তাদের বাড়ি রূপগঞ্জ উপজেলার মাওনা এলাকায় বলে পুলিশ জানিয়েছে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে যাত্রীবেশী চার ছিনতাইকারী সোনারগাঁওয়ের কাঁচপুর আসার জন্য একটি অটোরিকশা ভাড়া করে। অটোরিকশাটি আড়াইহাজারের পাল্লা পৌঁছলে ছিনতাইকারীরা চালক আব্দুল লতিফের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে অটোরিকশাটি ধরে ফেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৫ ঘ.