২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাউবি’র মহাপরিচালক নিয়োগ

অবসর উত্তর ছুটিতে (পিআরএল) থাকা গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এ এম শহিদুজ্জামানকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) মহাপরিচালক পদে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসর উত্তর ছুটিতে (পিআরএল) থাকা গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এ এম শহিদুজ্জামানকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) মহাপরিচালক পদে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। গণপূর্ত অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রাজ্জাককেও এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে একইপদে যোগ দেওয়ার দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে বলা হয়েছে আদেশে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এম নুরুল আলমকে একই মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুর কালিয়াকৈরের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মেজবাহ উদ্দিন খন্দকারকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২৫ ঘ.