গাজীপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে হায়দারাবাদ আক্কাস মার্কেটের পাশে খুন হন টোকাই সুজন (২৫)। তিনি উপজেলার ছোট দেওড়া গ্রামের বাসিন্দা। বসবাস করতেন শহরের সাহাপাড়ায়।
পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুল করিম এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, বিশ্ব ইজতেমার মোনাজাতের পর দুপুর সোয়া ১টার দিকে প্রকাশ্যে তিন যুবক সুজনকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে মোটরসাইকেল উঠে পালিয়ে যায়।
এর আগে সুরুজ নামে এক যুবক সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24