ঢাকা বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ ফেব্র“য়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব-২০১২।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিবারের মতো এবারো এ উৎসব বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বরে হবে।
উৎসবে ৪০ জন বিদেশিসহ তিনশ’ কবি অংশ নেবেন। এছাড়া আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপোধীর ভট্টাচার্যও কবিতা উৎসবে অংশ নেবেন।
উৎসবের আহ্বায়ক কবি রবিউল হোসাইন বলেন, “এই কবিতা উৎসবে নামকরা কবিদের পাশাপাশি তরুণ কবিদেরও প্রাধান্য দেওয়া হয়। এর মাধ্যমে তরুণ কবিরা উৎসাহিত হন।”
সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক কবি মোহাম্মদ সামাদ বলেন, “সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এতো বড় কবিতা উৎসব বিশ্বে খুব কম হয়। এটি সত্যিকার অর্থেই এক মিলন মেলা।”
সংবাদ সম্মেলনে কবি রোজী, কবি বাদল চৌধুরীসহ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩৩০
bdnews24