২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন আরো ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

শেরপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলায় নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন আরো ছয়জন। শুক্রবার কর্ণঝোড়া বাজারের কাছে এ দুর্ঘটনায় মৃত শ্রমিক হলেন সদর উপজেলার কুমরি কৃষ্ণপুর গ্রামের লোকমান হোসেন (৪২)। আহতরা হলেন একই গ্রামের মানিক (৩০), শাহজাহান (২২), ইজ্জত আলী (১৮), কামাল (৩০), আওয়াল (৩২) ও রসুল (২৫)। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বরাত দিয়ে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, বেলা ২টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আর্সেনিকমুক্ত নলকূপের বরিং শেষে লোহার পাইপ তোলার সময় পাশের পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। এতে সাত শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৮ ঘ.