চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পরিবহনকর্মী নিহত হয়েছেন।
মনসার টেক এলাকায় শুক্রবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
নিহত মো. ইকবাল (২৮) রাজধানীর সোনারগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত বাসের সহকারী ছিলেন।
অগ্নি নির্বাপক বাহিনীর আগ্রাবাদ স্টেশনের অপারেটর মান্নান কুতুবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী গ্রিন লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। ইকবাল তখথন বাস ও গাছের মধ্যে আটকা পড়েন।
খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর পটিয়া ও আগ্রাবাদ ইউনিটের কর্মীরা লাশ উদ্ধার করে পটিয়া থানায় হস্তান্তর করে।
এ দুর্ঘটনায় বাসের অন্য কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৭২৬ ঘ.
bdnews24