২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপসচিবসহ ১৫ কর্মকর্তার পদে রদবদল

জনপ্রশাসনের তিন উপসচিব ও ১১ জ্যেষ্ঠ সহকারী সচিবসহ ১৫ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের তিন উপসচিব ও ১১ জ্যেষ্ঠ সহকারী সচিবসহ ১৫ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়। উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সুলতান আহমেদ ও শিল্প মন্ত্রণালয়ের তৌফিকুল আরিফকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট চেঞ্জ ইউনিটের (সিসিইউ)’ পরিচালক নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-প্রধান মো. ফিরোজ উদ্দিনকে প্রেষণে নিয়োগ করা হয়েছে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর পদে। জ্যেষ্ঠ সহকারী সচিবদের মধ্যে ওএসডি কেরামত আলীকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আলাউদ্দিন আলী, যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ ও মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার চৌধুরী সামিয়া ইয়াসমিনকে ইউএনও নিয়োগের জন্য ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আশরাফ উদ্দিন আহাম্মদ খানকে পরিকল্পনা বিভাগে, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমুন নাহার মান্নুকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মু. জসীম উদ্দিন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শামীম হোসেনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমিজুল ইসলাম খানকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের একান্ত সচিব এবং নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনও মো. জিয়াউদ্দিনকে প্রবাসী কল্যাণ সচিবের একান্ত সচিব নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলির আদেশাধীন তোফাজ্জল হোসেনকে প্রেষণে নিয়োগ করা হয়েছে পাট অধিদপ্তরের উপ-পরিচালক পদে। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি’র মেডিকেল অফিসার ডা. আব্দুর রশিদকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫০ ঘ.